নওগাঁয় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ২ জন নিহত
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ
নওগাঁ–রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন—
মোস্তফা সর্দার (৫৫), পেশায় চালকল ব্যবসায়ী, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে এবং
আব্দুল মালেক, পোরশা উপজেলার বাসিন্দা ও মোস্তফা সর্দারের কলের শ্রমিক।
স্থানীয়রা জানান, তারা মোটরসাইকেলে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পরই লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
