"দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগমীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের আয়োজন
দিনাজপুরের কাহারোল উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপনে উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতিতে দুর্নীতিবিরোধী বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে র্যালি, আলোচনা সভা, মানববন্ধন, সচেতনতামূলক কর্মকাণ্ড ও প্রচারণা চালান স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন বেলুন উড়ানো এবং সকল সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিএনসিসি, গার্ল গাইড এবং স্কাউট সদস্য বৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সমন্বয়ে র্যালি সমাবেশ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
★মোঃ জয়নুল আবেদীন বাপ্পী দিনাজপুর জেলা প্রতিনিধি।
