নওগাঁয় মনোনয়ন প্রাপ্ত নেতৃবৃন্দের সাঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
আজ( ৯ ডিসেম্বর ২০২৫ইং) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওগাঁ জেলার শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
এ সময় মহোদয় পুলিশ সুপার মহোদয় বলেন, নওগাঁ একটি শান্তি, সহনশীল এবং সমৃদ্ধ জেলা, নওগাঁ জেলার দায়িত্বভার গ্রহণ করে আমি গর্বিত।
তিনি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান এবং সহযোগিতায় নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশাবাদ ব্যক্ত করে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শতভাগ নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং জবাবদিহিমূলক করার বিষয়ে নওগাঁ জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ।
নওগাঁ জেলা পুলিশ জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা বিধানে সর্বাত্মক সচেষ্ট থাকবে। তিনি এ সংক্রান্তে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এর সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ
