চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল একটি ঐতিহ্যের অংশ : কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস

প্রকাশিত: 06 Dec 2025, 21:12
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি) লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস বলেন, এই হাসপাতালটির একটি ঐতিহ্যের অংশ। প্রত্যন্ত অঞ্চলের গরীব দু:খীদের সেবা দিয়ে যাচ্ছেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালের যথেষ্ট সুনাম রয়েছে। এই অঞ্চলের সাধারণ মানুষ যখন স্বাস্থ্য সেবা নিয়ে বিপদে পড়ে, তখন তাঁরা ছুটে আসেন এই হাসপাতালে। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১ শত ১৮ তম বর্ষ পূর্তি এবং হাসপাতাল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা, বেস্ট স্টাফদের পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শনিবার ( ৬ ডিসেম্বর) বিকাল ৪ টা হতে রাত ৯ টা অবধি হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ডা: শৈওয়াইগী ও ডা: রাজীব শর্মার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমা। আলোচনার শুরুতে প্রার্থনা সভা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত: পার্বত্যঞ্চল সহ আশেপাশের মানুষের দৌড় গৌড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে ১৯০৭ সালে কর্ণফুলি নদীর কোল ঘেষে এই হাসপাতালটি প্রতিষ্ঠা লাভ করে। এই বছর হাসপাতালটি ১ শত ১৮ বছরে পা রাখলো।। ছবির ক্যাপশন: কেক কাটছেন অতিথিরা। পুরস্কার বিতরণ এবং প্রধান অতিথির বক্তব্য।।
📘 ফেসবুক ▶️ ইউটিউব