২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়ে গেল

প্রকাশিত: 06 Dec 2025, 13:18
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়ে গেল, ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে, যেখানে ক্রিকেট-ভক্তরা অপেক্ষায় ছিলেন কোন দল কাকে প্রতিপক্ষ হিসেবে পাবে। ড্র অনুষ্ঠানে উজ্জ্বল তারকাদের উপস্থিতি ও গ্রুপের ফাইনাল লিস্ট সমর্থকদের জন্য এনে দিয়েছে দারুণ উত্তেজনা। এ বার বিশ্বকাপের রঙিন মঞ্চে লড়াইয়ের অপেক্ষা। ড্র সাবেক এনএফএল তারকা টম ব্র্যাডি, প্সাবেক এনবিএ তারকা শাকিল ও’নিল, সাবেক এনএইচএল খেলোয়াড় ওয়েন গ্রেটজকি ফিফা বিশ্বকাপ ড্রয়ে অংশগ্রহণ করছেন। সম্প্রচারক সামান্থা জনসন, সাবেক ইংল্যান্ড অধিনায়ক রিও ফার্ডিনান্ড ড্রয়ের সঞ্চালনা করেন, ছিলেন নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের অ্যারন জাজও। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটিতে হবে। কো-হোস্ট মেক্সিকোর বিপক্ষ লড়বে দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই হবে ফাইনাল। প্রথমবার ৪৮ দলে বিশ্বকাপ। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ঐতিহাসিক ড্র অনুষ্ঠানে বিশ্বকাপের গ্রুপ কেমন নির্ধারণ হলো, এক নজরে দেখে নিই- গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক/ম্যাসেডোনিয়া/চেকিয়া/আইরল্যান্ডের মধ্যে থেকে প্লে অফ খেলে একটি দল আসবে। গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইতালি/নর্দার্ন আয়ারল্যান্ড/ওয়েলস/বসনিয়ার গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কোসোভো গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাকাও গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, টিউনিসিয়া, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক/বলিভিয়া/সুরিনাম গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো/জামাইকা/নিউ ক্যালেডোনিয়া
📘 ফেসবুক ▶️ ইউটিউব