জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে কাপ্তাই কেআরসি স্কুলে ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় কাপ্তাই চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বিশ্ব মিত্রর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন বাড়লে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে।
সভাপতি কৃষিবিদ ড. এনামুল হক হাজারী বলেন,
সারা দেশে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধ ও পুষ্টি ব্যবস্থাপনায় আমাদের দপ্তর কাজ করছে। এবারের প্রতিপাদ্যের লক্ষ্য বাস্তবায়নে কাপ্তাই উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেআরসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সমাপ্তি বড়ুয়া।
এ ছাড়া বক্তব্য রাখেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) চিংহ্লাউ মারমা।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানোর মাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচি সম্পন্ন হয়।
