কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:
কৃষি মন্ত্রনালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট( বারটান) এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাকরণ প্রকল্প এর আয়োজনে কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক- শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী এবং ইমাম ও পুরিহিত সহ সর্বমোট ৬০ জন অংশ নিচ্ছেন।
সোমবার(১ ডিসেম্বর) সকাল ৯ টা হতে কাপ্তাই হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব।
এতে সেশন পরিচালনা করেন বারটান-এর প্রশিক্ষক সামিয়া মাহবুবা এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কাওসার আহমেদ।
