বান্দরবান জেলা পরিষদের বর্ষপূর্তি স্মারক মোড়ক উন্মোচন

প্রকাশিত: 30 Nov 2025, 23:09
আজ সন্ধ্যায় বান্দরবানের একটি হোটেলে জেলা পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে জেলা পরিষদের সকল সম্মানিত সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তিকে কেন্দ্র করে এক বিশাল কেক কাটা হয়। এরপর স্থানীয় সিনিয়র শিল্পী জনাব থোয়াইচিং প্রু নিলু, জনাব চথুই প্রু এবং জনাব জাহাঙ্গীর আলম সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মনোমুগ্ধ করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন— পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে সরকার যে আস্থা রেখেছে, তা তিনি সম্মানের সাথে বহন করে যাবেন। পাশাপাশি পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে দায়িত্ব আরও যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। বার্তা প্রেরক: জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম বান্দরবান পার্বত্য জেলা
📘 ফেসবুক ▶️ ইউটিউব