রূপসা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ মাসুম সরদার, স্টাফ রিপোর্টার:
কলমের শক্তিতে বলিয়ান রূপসা উপজেলা প্রেস ক্লাবের কলম সৈনিকেরা "এই শ্লোগান সামনে রেখে সমাজের ভালো মন্দ উপস্থাপন করে আসছেন প্রতিনিয়ত রূপসা উপজেলা প্রেস ক্লাবের কলম সৈনিকেরা।
নিজেদের মধ্য সাংগঠনিক আলোচনা, প্রতি মাসের ন্যায় গত ২৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ক্লাবের নিজস্ব ভবনে।
ক্লাবের সভাপতি জি এম আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ মোশারেফ হোসেন এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেন, ক্লাবের সম্মানিত শুভাকাঙ্ক্ষী সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল, সিনিয়র সহ-সভাপতি এম মুর্শিদ আলী, সাধারণ সম্পাদক ইউশা মোল্লা, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, প্রচার সম্পাদক মোঃ নাজিম সরদার, ক্রীড়া সম্পাদক মোঃ মাসুম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদিকা জাফরিন মোড়ল,আবদুল মান্নান, মোঃ আহম্মদ আলী, মারুফ হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
সভায় ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলামকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ডিসেম্বর মাসে বাৎসরিক পিকনিক উদযাপন করা হবে বলে মতামত পোষণ করা হয়।
