নওগাঁয় দুই মাথা তিন হাত নিয়ে নবজাতক শিশুর জন্ম হয়েছে

প্রকাশিত: 28 Nov 2025, 20:56
মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ নওগাঁয় দুই মাথা নিয়ে শিশুর জন্ম হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নওগাঁ শহরের প্রাইম ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই শিশুর জন্ম হয়। তবে জন্মের এক ঘন্টা পরেও শিশুটির মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, প্রসব ব্যথা উঠলে রকির স্ত্রী আরিফাকে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের প্রাইম ল্যাব হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা ছিল দুটি। শিশুটি নানা সমস্যা নিয়ে জন্ম হওয়ায় শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখে কর্তব্যরত চিকিৎসক। তবে জন্মের এক ঘন্টা পরেই শিশুটির মৃত্যু হয়। প্রাইম ল্যাব হাসাপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের সহকারী পরিচালক সারওয়ার কামাল চঞ্চল বলেন, দুই মাথা নিয়ে জন্ম হলেও শিশুটি যমজ নয়। শিশুটির মাথা দুটি হলেও দেহ ও যৌনাঙ্গ একই। দুই মুখম-ল থাকায় রয়েছে দুটি নাক, দুটি মুখ, চারটি চোখ ও চারটি কান। শিশুটি নানা সমস্যা নিয়ে জন্ম হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জন্মের এক ঘন্টা পরেও শিশুটির মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও মানসিক সহায়তা প্রদান করে। এদিকে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলেও চিকিৎসকরা এ ধরনের বিরল জন্মগত অসঙ্গতির কারণ বোঝার ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিয়েছেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব