রাঙ্গুনিয়া শিলক রাজাপাড়ায় একই পরিবার থেকে দু'জন বিসিএস ক্যাডার

প্রকাশিত: 27 Nov 2025, 19:00
কাপ্তাই প্রতিনিধি: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার শিলক রাজাপাড়ার বিন্দুলাল নাথ ও লক্ষ্মী দেবীর সন্তান প্রকাশ কুমার নাথ ৩৬ তম বিসিএস থেকে তথ্য ক্যাডারে মেধাক্রমে ২য় হয়ে বান্দরবান বেতারে কর্মরত আছেন। এবার ৪৫ তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ডা. জুয়েল দেব নাথ। এছাড়া, তিনি ৪৮ তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারেও সুপারিশ প্রাপ্ত হয়েছেন। উল্লেখ্য,একই পরিবারের তাঁদের সহোদর তাপস দেব নাথ ২০২০ সালের সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলায় মেধাক্রমে ১ম হয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।। ছবির ক্যাপশন: প্রথম জন ডা: জুয়েল দেব নাথ। দ্বিতীয় জন: প্রকাশ কুমার নাথ।। ঝুলন দত্ত,
📘 ফেসবুক ▶️ ইউটিউব