আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: 26 Nov 2025, 23:37
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর–ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু আনাছ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন জাতের গাভী, ষাঁড়, ছাগল, মুরগি, কবুতর, পাখি, গাঁড়ল, দুম্বা, ভেড়া ও অন্যান্য প্রাণী প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে विविध ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁ:
📘 ফেসবুক ▶️ ইউটিউব