নওগাঁ জেলা পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ
১০৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
গতকাল ২৪ নভেম্বর ২০২৫ ইং নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় হারানো অবস্থায় উদ্ধার হওয়া ১০৫টি মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, নওগাঁ জেলা পুলিশ সবসময়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে বদ্ধপরিকর। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা।
তিনি মোবাইল ব্যবহারকারীদের আরও সতর্কতার সাথে মোবাইল ব্যবহার করতে অনুরোধ করেন।
কোনো কারণে মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হারানো মালিকদের হাতে নিজেদের মোবাইল ফিরে পাওয়ার আনন্দঘন মুহূর্তটি অনুষ্ঠানে এক বিশেষ আবহ সৃষ্টি করে।
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ
