কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: 25 Nov 2025, 17:36
রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকার ধনপাতা বাজারমুখ পাড়ায় বসবাসরত অসহায়, হতদরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় দূর-দূরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা সেবা ক্যাম্পইনে আসেন। সম্মানিত সেনা প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি'র তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন হাসানুজ্জামান এনি। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের জন্য এধরনের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়। **ছবির ক্যাপসন-ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি'র তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার। ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
📘 ফেসবুক ▶️ ইউটিউব