নওগাঁর আত্রাইয়ে ব্যক্তিমালিকানা জমিতে রাতে অন্ধকারে বেড়া,জনমনে আতঙ্ক
নওগাঁর আত্রাইয়ে ব্যক্তিমালিকানা জমিতে রাতের অন্ধকারে বেড়া দিয়ে জবরদখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম টিপু এ ঘটনায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান ও তাঁর স্ত্রীর মালিকানাধীন ৪০ শতক জমি আব্দুস সোবহানের মৃত্যুর পর তাঁর সন্তানরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে একই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে রফিকুল ইসলাম (৪২), রহিদুল ইসলাম (৩৫), তৌহিদুল (৩০),আরতুল্লা মণ্ডলের ছেলে শহিদুলসহ আরও কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
তারই জের ধরে কিছুদিন আগে বিবাদী পক্ষ জোরপূর্বক জমিটি দখল করতে চাইলে রেজাউল করিম টিপু বাদী হয়ে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও গত বুধবার গভীর রাতে বিবাদীপক্ষের লোকজন গোপনে জমির চারপাশে বেড়া দেওয়ার মাধ্যমে জবরদখলের চেষ্টা চালায়।
মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ
এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, ২০১৩ সালেও একই এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা মুকুল খুনের ঘটনা ঘটেছিল। এদিকে নতুন করে জমিতে বেড়া দিয়ে দখলচেষ্টার ঘটনায় রেজাউল করিম টিপু বৃহস্পতিবার আত্রাই থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
