কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

প্রকাশিত: 24 Nov 2025, 15:32
আজ ২৪ নভেম্বর সোমবার ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা এলাকায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে মোটরযান এবং ইজিবাইক চালকদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, ইজিবাইকের ডান পাশে লোহার রড ব্যবহার করতে হবে, ইজিবাইকের ডান পাশ থেকে যাত্রী উঠানো বা নামানো থেকে বিরত থাকতে হবে, ডাবল লেনে গাড়ী রাখা যাবে না, অতিরিক্ত গতিতে গাড়ী চালানো যাবে না, স্কুল কলেজের সামনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে,যাত্রীদের সাথে দূ্র্ব্যবহার করা যাবে না এই মর্মে সকলের প্রতি আহব্বান করা হয়, সর্বদা ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়। সোনাডাঙ্গা এলাকায় যে সমস্ত ইজিবাইক চলাচল করছিল সে সমস্ত ইজিবাইক চালক এবং ইজিবাইক চালকের পাশে বসা যাত্রীদের সাথে কথা বলা হয়। ইজিবাইকের ডান ও বাম পাশে যাত্রী না নেওয়ার জন্য আহব্বান জানানো হয় এবং চালাকের পাশে বসা যাত্রীদের ইজিবাইকের পিছনের সিটে বসার জন্য অনুরোধ করা হয়। যদি ইজিবাইক চালকগণ উক্ত নির্দেশনা না মেনে চলাচল করেন তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সর্তক করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ-সহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। মোঃ মাসুম সরদার, স্টাফ রিপোর্টার
📘 ফেসবুক ▶️ ইউটিউব