১০ আর ই ব্যাটালিয়নের  মানবিক উদ্যোগ: ঘর মেরামতের জন্য ২ পরিবারকে টিন প্রদান

প্রকাশিত: 24 Nov 2025, 00:41
কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি   রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক ঘর বাড়ি মেরামতের জন্য দরিদ্র ২ পরিবারকে টিন প্রদান করা হয়েছে।  রবিবার (২৩ নভেম্বর)  সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকা কেংড়াছড়ি এলাকায় দুই  দরিদ্র মাঝে টিন তুলে দেন  ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি। এই সময় ব্যাটালিয়ন এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ঝুলন দত্ত,
📘 ফেসবুক ▶️ ইউটিউব