নতুন কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীকে বরণ করল বান্দরবান শিল্পকলা একাডেমি

প্রকাশিত: 23 Nov 2025, 17:54
বান্দরবান পার্বত্য জেলার জেলা শিল্পকলা একাডেমিতে নতুন কালচারাল অফিসার হিসেবে যোগদান করেছেন সুদীপ্তা চক্রবর্তী। আজ সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির সকল বিভাগের প্রশিক্ষকবৃন্দ এবং একাডেমির সেক্রেটারি জনাব আমিনুল ইসলাম বাচ্চু তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। অভ্যর্থনা অনুষ্ঠান চলাকালীন নতুন কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকদের সঙ্গে পরিচিত হন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলা শিল্পকলার সাংস্কৃতিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। -মোঃ জাহাঙ্গীর আলম বান্দরবান
📘 ফেসবুক ▶️ ইউটিউব