নড়াইল–১ আসনে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের পক্ষে নড়াইল সদর উপজেলার ১২ নং বিছালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মির্জাপুর বাজার ভূমি অফিস মাঠে, নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপস্থিত নেতৃবৃন্দ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বিএনপির লক্ষ্য–উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন—
কাজী হাসরাত হোসেন, সভাপতি, বিছালী ইউনিয়ন বিএনপি
মোল্লা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক
মোঃ হিমায়াত হোসেন ফারুক, চেয়ারম্যান, ১২ নং বিছালী ইউনিয়ন
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধানের শীষ প্রতীকই জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতীক। তারা আরও জানান, বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
সভায় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আলোচনা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। স্থানীয় এলাকায় পুরো অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
এম.মাহমুদুল হাসান নিপুন:-
