নওগাঁর আত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে ৫নং বিশা ইউনিয়ন বিএনপি শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
রবিবার ১৬ নভেম্বর সমসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং বিশা ইউপি বিএনপির সভাপতি মোঃসাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই-রানীনগর) বিএনপির মনোনীত প্রার্থী এস এম রেজাউল করিম রেজু।
তিনি বলেন,আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করে যে মানুষ পরিবর্তন চায়।কিন্তু একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।তাই সকলে মিলেমিশে কাজ করতে হবে।
এছাড়াও সমাবেশ উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃএছাহক আলী,আত্রাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃতসলিম উদ্দিন সাখিদার,আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট,৫ নং বিশা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃশামিম হায়দার বাবু,৫নং বিশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃশাহিনুর রহমান শাহিন সহ দলের সকল স্তরের নেতা কর্মীরা।
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁ।
