কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক চিকিৎসার জন্য দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও অসহায় ব্যক্তিবর্গকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এই সহায়তা তুলে দেন ।
১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
