রূপসায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ক্যারিয়ার উন্নয়ন এবং লাইভ পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: 16 Nov 2025, 17:22
শনিবার দুপুর তিনটায় পালেরহাট থানা কার্যালয়ে নাছরুল্লাহ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাতুল ইসলাম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে ছাত্রদের কারিগরি শিক্ষার বিকল্প নেই যে বিষয়ে যে দক্ষ তাকে সেই বিষয়ে উপর বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মওলানা হারুন অর রশিদ, আরো বক্তব্য প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আব্দুর রহমান লালচান সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের ২নং শ্রীফলতলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ফেরদৌস মৃধা ১নং আইচগাতি সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান,মোহাম্মদ আশরাফুল, মোঃ হোসেন, ফয়জুল সরদার, রবিউল, মাহিন, , এফএম সাকিব, সারাফাত, সাব্বির, ফয়সাল, রাহাদ, ইসমাম,তাজিম, আলীআকবর,হোসেন,তামিম,প্রমুখ নেতৃবৃন্দ। মোঃ মাসুম সরদার,স্টাফ রিপোর্টার
📘 ফেসবুক ▶️ ইউটিউব