নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট ‘কিলার জসিম’ গ্রেফতার।

প্রকাশিত: 14 Nov 2025, 17:56
শেল্টারদাতা ও সরবরাহকারীদের তদন্তে মাঠে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদককারবারি ও একাধিক মামলার আসামি ‘কিলার জসিম’কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে সুমিলপাড়া সোনামিয়া মার্কেট এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে বলে পুলিশের ধারণা। বিভিন্ন সময় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সক্রিয় ছিল বলে জানা গেছে। পুলিশ জানায়, জসিমের কাছে থাকা মাদক কোথায় থেকে এসেছে, কারা সরবরাহ করেছে এবং কারা এর পেছনে শেল্টারদাতা হিসেবে কাজ করছে তা উদ্ঘাটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। এছাড়া তার মোবাইল ফোনের কল লিস্ট বিশ্লেষণ, কল ট্র্যাকিং, এবং তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা ব্যক্তিদের শনাক্ত করে মূল মাদক ডিলার ও পাইকারি সরবরাহকারীদের গ্রেফতারের উদ্যোগ নিয়েছে পুলিশ। জসিম গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরে ‘কিলার জসিম’ ছিল জনমনে আতঙ্কের নাম। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, “মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। সিদ্ধিরগঞ্জবাসীকে একটি নিরাপদ সমাজ উপহার দিতে আমরা বদ্ধপরিকর। জনগণ সহযোগিতা করলে পুরো অঞ্চলকে আরো দ্রুত সুরক্ষিত অঞ্চলে পরিণত করা সম্ভব।” মাদকবিরোধী অভিযানে সন্তুষ্ট সাধারণ মানুষ পুলিশের ধারাবাহিক অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে সাম্প্রতিক সফলতা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। রিপোর্ট মহা রানি সিদ্ধিরগঞ্জ প্রতিনি
📘 ফেসবুক ▶️ ইউটিউব