জেলা শিল্পকলা একাডেমি বান্দরবান পার্বত্যজেলা এর উদ্যোগে গুণীজন সম্মাননা দেওয়া হয়

প্রকাশিত: 09 Nov 2025, 22:29
আজ ৯/১১/২৫ ইং তারিখ সন্ধ্যা ৭টায়, জেলা শিল্পকলা একাডেমি বান্দরবান পার্বত্যজেলা এর উদ্যোগে গুণীজন সম্মাননা দেওয়া হয়, স্থানীয় কে এস আই মিলনায়তনে, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান অধ্যাপক জনাব থানজামা লুসাই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাসির উদ্দীন,সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।এতো আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা কর্তৃক জেলার সংস্কৃতির বিভিন্ন কেটাগরিতে মোট ১২ গুণীজনকে সম্মাননা পদক ও নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সংগীত,নৃত্য,ও নাটক বিভাগের শিল্পী বৃন্দ অংশ গ্রহন করেন। -মোঃ জাহাঙ্গীর আলম, বান্দরবান পার্বত্য জেলা।
📘 ফেসবুক ▶️ ইউটিউব