‎ফুলতলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত ‎

প্রকাশিত: 06 Nov 2025, 17:08
‎ফুলতলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত ‎ ‎উপজেলা প্রতিনিধি: ‎ফুলতলা খুলনা ‎ ‎খুলনা জেলার ফুলতলা উপজেলার ৪নং ফুলতলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুড়িয়ারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত হয়। ‎ ‎৫নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোহাম্মদ বাবলু হাসান এর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আলী আজগর লবি। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবুল বাশার, আহবায়ক ফুলতলা উপজেলা বিএনপি, এবং ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, সদস্য সচিব ফুলতলা উপজেলা বিএনপি। ‎ ‎অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহবায়ক ফুলতলা উপজেলা বিএনপি; মোল্লা মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফুলতলা উপজেলা বিএনপি; মাস্টার শহিদুল ইসলাম, আহবায়ক ফুলতলা ইউনিয়ন বিএনপি; নওশাদ হোসেন লালু, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক খুলনা জেলা বিএনপি; এবং সাব্বির হোসেন রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল। ‎ ‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধানের শীষ একটি শান্তির প্রতীক। তিনি বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। আমাকে জয়যুক্ত করলে আমি ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের সার্বিক উন্নয়নমূলক কাজের দায়িত্ব নেব।” তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। উক্ত কর্মীসভা অনুষ্ঠানকে ঘিরে ভোটারদের মাঝে ছিল আনন্দ আগ্রহ লক্ষ্য করা যায় ও অত্র এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মাসুদ করিম, সাবেক ছাত্রনেতা।
📘 ফেসবুক ▶️ ইউটিউব