নড়াইল-১ আসনে মনোনয়ন পেলেন আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম
এম, মাহমুদুল হাসান নিপুনঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনে মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনিত প্রার্থিদের নাম ঘোষণা করেন।
নড়াইল ১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ছাড়া আরো অনেকে নমিনেশন পাওয়ার আশায় নির্বাচনি প্রচারণা চালান। তাদের মধ্যে ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য,সাবেক আমেরিকা বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট। জিয়া সাইবার ফোর্সের জেলা সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন। যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জহির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজাসহ আরো কয়েকজন।
