‎পথের বাজার যুব সংঘের আয়োজনে মাদকবিরোধী ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রকাশিত: 01 Nov 2025, 15:07
‎খুলনা জেলার ফুলতলা থানাধীন পথের বাজার যুব সংঘের আয়োজনে, মাদককে না বলি, ক্রীড়াঙ্গনকে বুকে আঁকড়ে ধরি,প্রতিপাদ্য নিয়ে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎আয়োজক কমিটির আহ্বায়ক জনাব সজল সরদার বলেন, বর্তমান যুবসমাজের অনেকেই খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে মাদকের প্রতি ঝুঁকে পড়ছে। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু খেলা নয় খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে মাদক মুক্ত একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত সমাজ গড়ে তোলা। ‎তিনি আরও বলেন, মাদক ধ্বংসের পথ দেখায়, কিন্তু খেলাধুলা গড়ে তোলে শৃঙ্খলা, বন্ধুত্ব ও ইতিবাচক মনোভাব। তাই আমরা সবাইকে আহ্বান জানাই মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। ‎ ‎আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা হলেন — সদস্য সচিব জনাব এনামুল মোড়ল, মি: মলাই মি: রাসেল সদস্য কনক সরদার, মোঃ নিজাম, মোঃ বাবু, মোঃ মোকলেছ, মনির ভাই, মোঃ জুবায়ের, মোঃ জুয়েল, ও মোঃ বাদশা। ‎ ‎টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সমাজে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের সঠিক পথে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‎উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে এই মহৎ উদ্যোগের কারণে পথেরবাজার যুব সংঘের আহবায়ক জনাব সজল সরদার ও সদস্য সচিব এনামুল মোড়ল সহ অন্যান্য সদস্যদের কে ধন্যবাদ ‎জানানো হয় এবং পরবর্তীতে এলাকার সকল শ্রেণীর মানুষ যুব সংঘের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। ‎ ‎ফুলতলা উপজেলা প্রতিনিধি ‎খুলনা১-১১-২৫(শনিবার) ‎
📘 ফেসবুক ▶️ ইউটিউব