নওগাঁয় সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২ টি মহিষ আটক।

প্রকাশিত: 07 Jan 2026, 21:35
নওগাঁয় সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২ টি মহিষ আটক মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ আটক। অদ্য ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দোয়ারপাল ইট ভাটা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মহিষগুলো পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক ব্যাটালিয়ান (১৬ বিজিবি) তানিম হাসান খান বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব