কাহারোলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশিত: 06 Jan 2026, 11:56
কাহারোলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিবেদনে : মো: জয়নুল আবেদীন বাপ্পী দিনাজপুর জেলা প্রতিনিধি।   দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  সোমবার বিকালে কাহারোল বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মরহুম নাসিরুদ্দিন চেয়ারম্যানের চাতাল প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি মো. মনজুরুল ইসলাম মঞ্জু।  এতে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি'র সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক শামীম আলী। আরো উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি'র কার্যনির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী,জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও কাহারোল উপজেলা বিএনপি'র নেতা মেহেদী হাসান সুমন,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান মতি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক,কাহারোল থানা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন রনি,দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা প্রমূখ । এ সময় ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি'র সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।
📘 ফেসবুক ▶️ ইউটিউব