আপনার ভোট আপনি দেবেন জাকে খুশি তাকে দেবেন। রাজাপুর ও মিল্কী দেয়াড়ায়।আজিজুল বারী হেলাল।

প্রকাশিত: 05 Jan 2026, 22:56
আপনার ভোট আপনি দেবেন জাকে খুশি তাকে দেবেন। রাজাপুর ও মিল্কী দেয়াড়ায়।আজিজুল বারী হেলাল মোঃ মাসুম সরদার, স্টাফ রিপোর্টার: খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকেরন প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই। তিনি অমর হয়ে বেঁচে থাকবেন সমগ্র বাঙালি জাতির হৃদয়ে। তার জানাজায় মানুষের ঢল প্রমাণ করে, তিনি মানুষের মণিকোঠায় কতটা গভীর জায়গা করে নিয়েছিলেন। তিনি বলেন, অবহেলিত রূপসা উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি সরকার প্রয়োজন। ধানের শীষ প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক চেষ্টা করবো। আমার রাজনৈতিক জীবনে আমি যেভাবে পেরেছি সবসময় আপনাদের পাশে থেকেছি, আগামীতেও থাকবো। আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি সরকার গঠন হলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে খাল খননের উদ্যোগ নেওয়া হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ রূপসা গড়ে তুলবো। তিনি আরও বলেন আজিজুল বাড়ি হেলাল বলেন গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি এখন সময় এসেছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন, আমি আপনাদের এ অঞ্চলের ছেলে, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। অনেকে বলে নতুনদের ভোট দিবো। কিন্তু আমি তাদেরকে বলি আমিও এই অঞ্চলে নতুন আমি কখনো এমপি হইনি মন্ত্রী হইনি তাই এই অঞ্চলে আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের উন্নয়নে অবদান রাখব। ৫ জানুয়ারি বাদ আছর আইচগাতী ইউনিয়নের ৩নং মিলকী-দেয়াড়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, শেখ আলী আজগর, এম এ সালাম, মোল্যা রিয়াজুল ইসলাম, শাহানুর রহমান আরজু, জেলা তাঁতিদলের আহবায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার প্রমুখ। মিলকী দেয়াড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান মনিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শেখ আবু সাইদ, সরদার ফরিদ আহম্মেদ, আবুল হাসনাত হাসান, রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, শাহজামান প্রিন্স, খান সিরাজুল ইসলাম পরাগ, মো. শিহাবুল ইসলাম, উত্তর রূপসা ছাত্রদলের আহ্বায়ক হৃদয় আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুল্লাহ। এর আগে আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে রূপসা উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজাপুর সালেহিয়া ইউসুফিয়া মাদ্রাসায় শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব