খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনা ও ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিৎমরম ইউনিয়নে শীতার্ত মাঝে কম্বল বিতরণ। 

প্রকাশিত: 05 Jan 2026, 19:15
 খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনা ও ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিৎমরম ইউনিয়নে শীতার্ত মাঝে কম্বল বিতরণ  ঝুলন দত্ত,  কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন  ছাত্রদলের পক্ষ হতে  শীতার্তদের মাঝে কম্বল ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা  উপকরণ বিতরণ করা হয়েছে।  সোমবার( ৫ জানুয়ারি)   সকাল ১১টায় চিৎমরম মুসলিম পাড়া এলাকায় ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি মো:আব্দুল্লাহ আল মামুনের নিজ উদ্যোগে  শীতার্ত মানুষের মাঝে  কম্বল বিতরণ ও সাধারণ শিক্ষাথীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ৩নং,চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক,  সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন,, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা,উপজেলা তাঁতীদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো.সুজন, চিৎমরম ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল,ছাত্রদলের সদস্য জাফর,মুন্না,নয়ন,সজিব,রাকিব,জুয়েল,,নাহিদ, বিজয়,,টিপু উপস্থিত ছিলেন। পরে  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিল ও মুনাজাত করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি ও ক্যাপশন-চিৎমরম ইউনিয়ন ছাত্রদল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব