রাষ্ট্রপতির হাত থেকে খালেদা জিয়ার ‘অদম্য নারী’ পুরস্কার গ্রহণ জাইমা রহমানের।

প্রকাশিত: 08 Mar 2026, 17:06
রাষ্ট্রপতির হাত থেকে খালেদা জিয়ার ‘অদম্য নারী’ পুরস্কার গ্রহণ জাইমা রহমানের। রিপোর্টঃ জয়নুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি। ঢাকা, ৮ মার্চ: নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে মরণোত্তর পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা, গণতন্ত্র ও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব