হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ড্রোন অ্যাটাক।

প্রকাশিত: 07 Mar 2026, 17:45
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ড্রোন অ্যাটাক জাহিদ হাছান : চট্টগ্রাম প্রতিনিধি! হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ট্যাংকারটি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, আইআরজিসি'র জনসংযোগ দপ্তর ৭ মার্চ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হামলার শিকার ট্যাংকারটির নাম প্রিমা অয়েল ট্যাঙ্কার। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে ট্যাংকারটি চলাচল করছিল। সতর্কবার্তা অমান্য করায় ট্যাংকারটিতে ড্রোন আঘাত হানে। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে টানা অষ্টম দিনের মতো কৌশলগত হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের দৃষ্টিতে শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। /এমএমএইচ ৮৬ ক্ষেপণাস্ত্র ও ১৪৮ ড্রোন প্রতিহত করার কথা জানাল বাহরাইন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী। খবর, আল জাজিরার। শনিবার (৭ মার্চ) বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানান। এতে বলা হয় ‘বিশ্বাসভঙ্গকারীদের আক্রমণ’ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।' সামরিক সহযোগিতা নিয়ে কুয়েত-সৌদি আলোচনা সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেছে কুয়েত ও সৌদি আরব। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল সাবাহ টেলিফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। খবর আলজাজিরা'র। এক বিবৃতিতে কুয়েত মিনিস্ট্রি অফ ডিফেন্স জানায়, ফোনালাপে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং সমন্বয় বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।
📘 ফেসবুক ▶️ ইউটিউব