কাপ্তাইয়ে জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক।

প্রকাশিত: 06 Mar 2026, 00:37
কাপ্তাইয়ে জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের পিডিবি এলাকায় জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক।বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রীপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে।বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। কাপ্তাই শহীদ সামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জোবেরা রহমান লিনুর পরিবারের ঘনিষ্ঠজন মো: সালাহ উদ্দিন ( মিনু) বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, স্বাধীনতা পুরস্কার পদকের জন্য মনোনিত হওয়া জোবেরা রহমান লিনুর পরিবারের সাথে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তিনির আমার খালা । তিনি ১৯৬৫ সালর ৯ জুন কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক এলাকার সেকেন্ড হিলে জন্ম নেন। তাঁর বাবা শেখ আবদুর রহমান সেই সময় কাপ্তাই পিডিবির সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন , পরবর্তী তিনি পিডিবির সদস্য( উৎপাদন) হিসাবে অবসর গ্রহন করেন । তাঁর মায়ের নাম আঁখি রহমান। লিনু কাপ্তাই পিডিবি স্কুলে পড়ালেখা করেছেন। পরবর্তীতে তাঁর বাবা সিলেটে বদলি হন। বাবার অনুপ্রেরণায় সিলেটের শাহাজীবাজার অফিসার্স ক্লাবে মাত্র আট বছর বয়সে টেবিল টেনিস খেলা শুরু করেন তিনি। ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় মহিলা এককে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে অনন্য এক রেকর্ড গড়েন। এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁর নাম অন্তর্ভুক্ত হয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে। দীর্ঘ ১৮ বছর তিনি বিমান বাংলাদেশ স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। টেবিল টেনিসে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরষ্কার লাভ করেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব