কাপ্তাইয়ে ইটবাহী পিক-আপের ধাক্কায়  ক্ষতিগ্রস্ত স্টীল ব্রিজ: ভারী যানবাহন চলাচল বন্ধ।

প্রকাশিত: 05 Mar 2026, 16:34
কাপ্তাইয়ে ইটবাহী পিক-আপের ধাক্কায়  ক্ষতিগ্রস্ত স্টীল ব্রিজ: ভারী যানবাহন চলাচল বন্ধ: ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: কাপ্তাই উপজেলার  চট্টগ্রাম - কাপ্তাই সড়কের ব্যঙছড়ি এলাকায় চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া  হতে কাপ্তাই গামী একটি ইটবাহী পিকআপ (চট্টমেট্রো ড ১১-২৩৩৪) স্টীলব্রীজের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে রেলিং এর কিছু অংশ পিকআপের বাম পাশে ঢুকে যায়। ফলে এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে এই সড়কে চলাচলকারী ভারী যানবাহন আটকে যায়।  বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি আরোও জানান,  উক্ত দূর্ঘটনার পর হোন্ডা ও সিএনজি ব্যতিত অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি।     পিকআপ এর চালক নজরুল ইসলাম  ও হেলপার আবু বক্কর জানান, ব্রিজে উঠতে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা লাগে। তবে আমাদের কোন ক্ষতি হয় নাই, পিক-আপের সামনের অংশ নষ্ট হয়েছে।  এদিকে ঘটনাস্থলে   কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং কাপ্তাই   থানা  পুলিশ  সদস্যদের সহায়তা দুপুর ২ টার পর পিক-আপটি স্টীলব্রীজ হতে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। 
📘 ফেসবুক ▶️ ইউটিউব