তঞ্চঙ্গ্যা থেকে বিশু তঞ্চঙ্গ্যাকে  রাঙামাটি জেলা পরিষদের সদস্য করার জোর দাবি কাপ্তাইবাসীর।

প্রকাশিত: 05 Mar 2026, 16:30
তঞ্চঙ্গ্যা থেকে বিশু তঞ্চঙ্গ্যাকে  রাঙামাটি জেলা পরিষদের সদস্য করার জোর দাবি কাপ্তাইবাসীর কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। রাঙামাটি জেলা পরিষদের সদস্য হিসাবে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী হতে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া-তিনছড়ি এলাকার বাসিন্দা, সৎ যোগ্য, শিক্ষিত, তরুণ রাজনৈতিক কান্ডারি, সমাজসেবী ও দাপ্তরিক কাজের অভিজ্ঞ ব্যক্তিত্ব বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশুকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছে কাপ্তাই উপজেলার বিভিন্ন সচেতন মহল সহ রাইখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বিশু তঞ্চঙ্গ্যা ২০০৮ সাল থেকে কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কর্মী হয়ে বর্তমানে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাইখালী ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে দলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিলেন। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে  অনেক মানহানি ও অর্থ হয়রানি হয়েছেন। তবুও তিনি বিএনপির দল ত্যাগ করেননি।  তিনি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ নং আসনে ধানের শীষ প্রতীকের এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর প্রার্থী পক্ষের কাপ্তাই উপজেলার নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য এবং রাইখালীর ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ কেন্দ্রে এ্যাডভোকেট দীপেন দেওয়ান বিপুল ভোটে জয়লাভ করেন।  বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের প্রত্যন্ত দুর্গম এলাকা তিনছড়ি গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা চিকনধন তনচংগ্যা। তিনি রাইখালী ইউনিয়ন পরিষদের দীর্ঘ কর্মজীবন ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি কাপ্তাই উপজেলাসহ রাইখালী ইউনিয়নের সকলের কাছে বেশ সুপরিচিত । বিশু তঞ্চঙ্গ্যা বললে সকলের পরিচিত মুখ।
📘 ফেসবুক ▶️ ইউটিউব