কাপ্তাইয়ে আইডিইবির ইফতার ও আলোচনা সভা। 

প্রকাশিত: 04 Mar 2026, 20:18
কাপ্তাইয়ে আইডিইবির ইফতার ও আলোচনা সভা  ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি:  ইনষ্টিটিউশন  অব  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে   বুধবার( ৪ মার্চ)  বিকেল ৫টায় কাপ্তাই  রিভার ভিউ পার্কে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাইয়ে অবস্থিত   বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই)   এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। কাপ্তাই আইডিইবির সভাপতি প্রকৌশলী মো.ইমাম ফখর উদ্দিন রাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলীর সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আইডিইবি'র সাধারণ সম্পাদক মো.জামাল উদ্দিন, কাপ্তাই আইডিইবির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা প্রকৌশলী আব্দুল লতিফ। এসময় অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন আইডিবির  সদস্য প্রকৌশলী মামুনুর রশিদ,  মশিউর রহমান ও বিউটি চৌধুরী প্রমুখ।    ছবি ও ক্যাপশন-কাপ্তাই আইডিইবির ইফতার ও আলোচনা সভা প্রধান অতিথি বক্তব্যে রাখেন ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। 
📘 ফেসবুক ▶️ ইউটিউব