কাপ্তাইয়ে মারমা সম্প্রদায় হতে ডাঃ মংসাথোয়াই চৌধুরী পাভেল কে রাঙামাটি জেলা পরিষদের সদস্য করার দাবি।

প্রকাশিত: 02 Mar 2026, 14:00
কাপ্তাইয়ে মারমা সম্প্রদায় হতে ডাঃ মংসাথোয়াই চৌধুরী পাভেল কে রাঙামাটি জেলা পরিষদের সদস্য করার দাবি ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটি জেলা পরিষদের  মারমা সংরক্ষিত আসন হতে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন এর বাসিন্দা ঐতিহ্যবাহী  রাই পরিবারের সন্তান  ডাঃ মংসাথোয়াই চৌধুরী পাভেল কে সদস্য করার দাবি জানিয়েছেন কাপ্তাই উপজেলার সর্বস্থরের জনগণ।  ডা: মংসাথোয়াই হলেন, কাপ্তাই উপজেলার  রাইখালী মৌজার হেডম্যান, প্রাক্তন রাঙামাটি জেলা পরিষদ সদস্য  ও প্রখ্যাত কণ্ঠশিল্পী  অং থোয়াই চিং চৌধুরী প্রকাশ অনন্ত চৌধুরীর মেজ পুত্র।   অনন্ত চৌধুরী তদানীন্তন  কাপ্তাই রাজনৈতিক জেলায় (কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী) বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী হিসেবে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এমবিবিএস ডিগ্রিধারী  ডাঃ মংসাথোয়াই চৌধুরী পাভেল  বিগত  ২২ বছরেরও বেশি সময় ধরে সরকারী এবং  আর্ন্তজাতিক   ইউএনডিপি, এমএসএফ,আইসিআরসি এবং  গ্যাভির  সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হিসেবে ১৯৮৫ সালে যোগদান করেন। ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার (সিএইচটি) ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সদস্য হিসাবে যোগদান করেন। ২০২৫ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার (সিএইচটি) ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি  ২০২৫ সাল থেকে অদ্যবধি কাপ্তাই উপজেলায় মারমা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ২০২৫ সাল হতে কাপ্তাই নারানগিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাইখালী ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ড্রাগন স্পোটিং ক্লাবের তিনি  প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ১৯৮১ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।  ত্রয়োদশ সংসদ নির্বাচনে২৯৯ আসনের বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন  দেওয়ানের পক্ষে কাপ্তাই  উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডা: পাভেল। তাছাড়া ডক্টর  এসোসিয়েশন অফ বাংলাদেশ (  ড্যাব)  এর কেন্দ্রীয় কমিটি সারা দেশের ন্যায়  ২৯৯ আসনে  ধানের শীষের পক্ষে নির্বাচন কার্যক্রম পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করেন তাঁকে। কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের বাসিন্দা চাঁদপুর সরকারি মেডিক্যাল কলেজ এর অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা: নারায়ণ চন্দ্র দাশ বলেন, ডা:  পাভেল কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।অত্র এলাকায় তাদের পূর্ব পুরুষরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাজার পর্যন্ত প্রতিষ্ঠা করেছিলেন। সে একজন মেডিকেল গ্রাজুয়েট। মেডিকেলে পড়াশোনা শুরু থেকে বাংলাদেশী জাতীয়তাবাদী  আদর্শে বিশ্বাসী।আমরা চাই সে রাঙামাটি জেলা পরিষদ এ একজন সদস্য হিসেবে যোগ দিয়ে এলাকার উন্নয়নে   তথা রাঙামাটি জেলার  উন্নয়নে ভূমিকা  রাখে। স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাইখালী ইউনিয়ন এর কৃতি সন্তান ডা: অং সু প্রু মারমা বলেন, ডা:  পাভেল একজন মেডিকেল গ্রাজুয়েট। সে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বহু বছর যাবত পাবলিক  হেলথ সেক্টরে কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন  করেছে। তাই তার মত একজন ব্যক্তিকে জেলা পরিষদের একজন সদস্য হিসেবে পেলে এলাকার স্বাস্থ্য ব্যবস্থা তথা রাঙামাটি জেলার স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনে এই অভিজ্ঞতা গুলো কাজে লাগবে। এলাকাবাসীর পক্ষ থেকে এরকম একজন যোগ্য ব্যক্তিকে    জেলা পরিষদের সদস্য হিসাবে  আমরা দেখতে চাই।
📘 ফেসবুক ▶️ ইউটিউব