ফুলতলা থানা পুলিশের মাদক অভিযান ওসি মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শফিউজ্জামানের একের পর এক কৃতিত্ব।
ফুলতলা থানা পুলিশের মাদক অভিযান ওসি মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শফিউজ্জামানের একের পর এক কৃতিত্ব
মোঃ সুমন মিয়া
জেলা প্রতিনিধি (খুলনা)
২১ ফেব্রুয়ারি (শনিবার) খুলনা জেলার ফুলতলা উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ফুলতলা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বাজার এলাকায় অবস্থানকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল-এর নির্দেশনায় এসআই নিরস্ত্র শফিউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে তাজপুর গ্রামের বাসিন্দা মোঃ ইসলাম শেখ (৪০), পিতা-মৃত হারুন শেখ, সাং-তাজপুর, থানা-ফুলতলা, জেলা-খুলনা-কে তার বসতভিটা থেকে মাদক বিক্রয়কালে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
এদিকে একই দিনে ওসি মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শফিউজ্জামানের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযানে ফুলতলা থানাধীন দামোদর গ্রামের লন্ডন ঘাট এলাকার একটি ভাড়া বাড়ির সামনে থেকে শামীম ওসমান রাজু (২২), পিতা-আঃ জলিল ভুইয়া, সাং-বিষ্ণুপুর, থানা-সোনাগাজী, জেলা-ফেনী-কে ৪০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফুলতলা থানা পুলিশের ধারাবাহিক এ অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
