কাপ্তাই সীতাঘাট মন্দিরে আগামী ১৭ মার্চ মহাবারুনী স্থান এবং ২০৩২ সালে অনুষ্ঠিত হবে মাসব্যাপী ঋষি কুম্ভমেলা।

প্রকাশিত: 20 Feb 2026, 15:14
কাপ্তাই সীতাঘাট মন্দিরে আগামী ১৭ মার্চ মহাবারুনী স্থান এবং ২০৩২ সালে অনুষ্ঠিত হবে মাসব্যাপী ঋষি কুম্ভমেলা ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাটে অবস্থিত শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে চলতি বছরের  আগামী ১৭ মার্চ মঙ্গলবার  অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান। এছাড়া প্রথমবারের মতো মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২০৩২ সালে অনুষ্ঠিত হবে মাসব্যাপী ঋষি কুম্ভমেলা। যা শিব চতুর্দশী হতে শুরু হয়ে  মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পূর্ণাহুতি  হবে বলে জানান সীতাঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোর্তিময়ানন্দ পুরী মহারাজ।  এদিকে মহাবারুনী স্থান এবং ২০৩২ সালে  মাসব্যাপী ঋষি কুম্ভমেলাকে সামনে রেখে এক প্রস্তুতি সভা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মা সীতা মন্দিরের নাট ঘরে অনুষ্ঠিত হয়। এতে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা ছাড়াও কাপ্তাই উপজেলার বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি এবং ভক্তরা উপস্থিত ছিলেন।  প্রস্তুতি সভায়   সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ। এসময় মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোর্তিময়ানন্দ পুরী মহারাজ, হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য,  কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি রতন কুমার মল্লিক, উধ্বর্তন সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক রুপক কান্তি মল্লিক,  অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক, সীতা ঘাট মন্দির পরিচালনা কমিটির  সহ সাধারণ সম্পাদক সজল মল্লিক, অর্থ সম্পাদক   সুমন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদক শিপ্রা লোধ,  লগগেইট জয়কালী মন্দির মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি ডা: কল্যান চৌধুরী, লগগেইট জয়কালী মন্দির  পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক দীপংকর  দেবনাথ,  কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড কর্ণফুলি সার্বজনীন মাতৃ মন্দিরের সভাপতি জনার্ধন দাশ বক্তব্য রাখেন।।
📘 ফেসবুক ▶️ ইউটিউব