কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে।
কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে হবে, যাতে করে রোজাদার মানুষ এবং স্বল্প আয়ের মানুষ বাজারে এসে সব ধরনের পণ্য কেনাকাটা করতে পারে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে বণিক কল্যান অফিসে আলোচনা ও সমন্বয় সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো রুহুল আমিন সভাপতির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
কাপ্তাই উপজেলা প্রশাসন ও কৃষি বিপনন কমিটির আয়োজনে সভায় ইউএনও দ্রব্যমূল্য তালিকা,পাকা রশিদ,জিলাপি বেগুনিতে রঙ না মেশানো,পোড়া,বাসি তেল ব্যবহার নিষেধ
সহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান।
এসময় কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ, কাপ্তাই কৃষি বিপনন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া,কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো জয়নাল আবেদীন, সম্পাদক এম করিমসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ছবি ও ক্যাপশন-কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের সাথে সমন্বয় সভায় নির্বাহী অফিসার রুহুল আমিন সহ অতিথিরা।
