চট্টগ্রামে বাইক–রিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত।

প্রকাশিত: 18 Feb 2026, 22:21
চট্টগ্রামে বাইক–রিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত। রিপোর্টঃ সামিম হাসান,কোতোয়ালি থানা প্রতিনিধি। চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকায় বাইক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (তারিখঃ১৮ই ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিকঃ ০৯ঃ১৫ মিনিটে গোল্ডেন টাস্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাইকার, রিকশাচালক ও রিকশার এক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় পথচারী ও এলাকাবাসী আহতদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় রিকশাচালককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। অন্য আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব