ফুলতলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক এর বিরুদ্ধে মামলা।
ফুলতলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক এর বিরুদ্ধে মামলা
মোঃসুমন মিয়া
জেলা প্রতিনিধি(খুলনা)
খুলনার ফুলতলা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়-এর সহকারী শিক্ষক মেহেদী হাসান সবুজ (৩৮) পিতা-আমির আলী, সাং-পানিগাতি,থানা-দিঘলিয়া,জেলা-খুলনা
অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১৬) একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। শিক্ষাজীবনের সময় থেকেই অভিযুক্ত শিক্ষক বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কৌশলে সম্পর্ক গড়ে তুলে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযুক্ত গোপনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন বলেও অভিযোগে বলা হয়েছে।
ভিকটিমের পরিবার পূর্বে বিভাগীয় শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম বিষয়টি পরিবারকে জানালে তার মা নিজে বাদী হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং–০৬)।
পুলিশ জানিয়েছে,উক্ত অভিযোগের ভিত্তিতে
ফুলতলা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তফা কামালের নির্দেশে এসআই শফিউজ্জামান (নিরস্ত্র) ও সঙ্গীয় ফোর্স উক্ত আসামী মেহেদী হাসান সবুজ(৩৮) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
