কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা। 

প্রকাশিত: 17 Feb 2026, 16:16
কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৭০০০ টাকা জরিমানা  ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে  কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে  ৩ টা দোকান হতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  শনিবার (১৭ ফেব্রুয়ারি)  সকাল ১২ টা হতে ১ টা পর্যন্ত রাঙামাটি জেলা  ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন। এসময় মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় নতুনবাজার আমান উল্লাহ মাংসের দোকান এর মালিক মোঃ আমান উল্লাহ'কে ২ হাজার, পোল্ট্রি দোকানে ফ্রিজ ও ফ্রিজে মুরগির মাংস রাখায় ৪১ ধারায় ২ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মহিম চাকমাকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।  কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব