সন্ত্রাসী হামলার পর নদীতে পড়ে গেলেন যুবক, খোঁজ মেলেনি।
সন্ত্রাসী হামলার পর নদীতে পড়ে গেলেন যুবক, খোঁজ মেলেনি
রিপোর্ট, জাহিদ হাছান চট্টগ্রাম প্রতিনিধী।
হাটহাজারীর হালদা নদীর বেড়িবাঁধ এলাকায় রাউজান থেকে ওরশে আসার সময় হামলার শিকার হয়ে সাব্বির (২১) নামের এক যুবক হালদা নদীতে নিখোঁজ হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ভিকটিমের বড় ভাই মো. টিপু এ প্রতিবেদককে নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রামদাশ মুন্সির হাটের হালদা নদীর খেয়াঘাটে এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরমস্থ মানাউল্লাহ চৌ. বাড়ির আবদুল মান্নানের পুত্র।
জানা যায়, ঘটনারদিন রাতে নৌকা করে ভিকটিম সাব্বির তার ৮/১০ জন বন্ধুসহ হাটহাজারী উপজেলার মাদার্শা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হযরত আবদুল করিম শাহ (রা:) বার্ষিক ওরশ শরীফে আসছিলেন। তাদের বহনকারী নৌকা রামদাস মুন্সির হাট খেয়াঘাটে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের উপর হামলায় চালায়।
এসময় নৌকায় থাকা কেউ কেউ আত্মরক্ষায় নদীতে লাফিয়ে পড়ে। এরপর থেকে নিখোঁজ হয় সাব্বি
