কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে  শিশু সিনান গুরুতর  আহত।

প্রকাশিত: 14 Feb 2026, 15:45
কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে  শিশু সিনান গুরুতর  আহত ঝুলন দত্ত,  কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে দোতলার ছাদের  ওপর সাইকেল চালাতে গিয়ে  ছাদ থেকে পরে  সিনান নামে ৪ বছরের এক শিশু গুরুতর  আহত হয়েছে। শনিবার( ১৪ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯ টায়  উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর  ৫নং ওয়ার্ড নতুন বাজার এলাকায় এই  ঘটনা  ঘটে বলে জানান নতুনবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদিন ।  তিনি আরোও জানান, শিশুটি কাপ্তাই এর নতুনবাজার সোনিয়া ক্লথ স্টোরের মালিক মো খোরশেদ আলমের নাতি। নানার বাড়িতে বেড়াতে এসে সিনান ৩  চাকার সাইকেল চালাতে   নতুনবাজারস্থ মোল্লা ট্রেডার্স হার্ডওয়ার দোকানের দোতলার ছাদ উঠেন। সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি ছাদ থেকে  পড়ে গিয়ে  গুরুতর আহত হন। ছাদে রেলিং না থাকায় এই  ঘটনাটি ঘটে। আহত শিশুটিকে প্রথমে  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল নেয়া হলে তার মাথায় গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয় বলে জানান চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।  
📘 ফেসবুক ▶️ ইউটিউব