চার আসন জয় নিয়ে এগিয়ে বিএনপি।

প্রকাশিত: 12 Feb 2026, 21:28
চার আসন জয় নিয়ে এগিয়ে বিএনপি। রিপোর্ট জাহিদ হাছান চট্টগ্রাম প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে ৪টি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। আসনগুলো হলো কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ এবং সুনামগঞ্জ-২। সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির। এর আগে ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মতিউর রহমান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
📘 ফেসবুক ▶️ ইউটিউব