কাপ্তাইয়ে চলছে ভোট গ্রহন: ৭৫ বছর বয়সী প্যারালাইসিস রোগী মনোয়ার বেগম নাতির কোলে করে ভোট দিলেন।

প্রকাশিত: 12 Feb 2026, 12:59
কাপ্তাইয়ে চলছে ভোট গ্রহন: ৭৫ বছর বয়সী প্যারালাইসিস রোগী মনোয়ার বেগম নাতির কোলে করে ভোট দিলেন ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির  কাপ্তাই উপজেলায় সকাল সাড়ে ৭ টা হতে ২২ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে।  সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিন সকাল ৮ টায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি নাই বললেও চলে। হাতে গোনা কয়েকজন ভোটার উপস্থিতি দেখা যায়। এরপর ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি কম।  সকাল ৯ টায় ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলাদের উপস্থিতি অনেক। এসময় শিলছড়ি মারমা পাড়া হতে আসা ৭০ বছর বয়সী ক্রয়েপ্রু মারমা বলেন, ভোট দিতে এসে খুবই ভালো লেগেছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৬০ বছর বয়সী  মেসিং মারমা বলেন,  খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোর্শেদ আলম বলেন, সকাল ৯ টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ১ শত ২০ টি, বাহিরের অনেক ভোটার অপেক্ষা করছে ভোট দিতে । এই কেন্দ্রে  মোট ভোটার ১৪৪৮ তৎমধ্যে  পুরুষ ভোটার : ৭৩৯ এবং   মহিলা ভোটার ৭ শত ৯ জন। এদিকে সকাল সাড়ে ৯ টায় ৪ নং  কাপ্তাই ইউনিয়ন এর বিএফআইডিসি কেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এসময় ৭৫ বছর বয়সী প্যারালাইসিস রোগী মনোয়ার বেগম নাতির কোলে করে ভোট দিতে এসে বলেন,  ১৭ বছর পর ভোট দিতে এসে ভালো লেগেছে। আর ভোট দিতে পারবো কিনা জানিনা। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৭০ বছর বয়সী অন্ধ বৃদ্ধলোক শহীদুল্লাহ্ বলেন, আমি তো চোখে দেখিনা, তবে ভোট দিতে পেরে ভালো লেগেছে। এদিকে বিএফআইডিসি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাকিব জোবায়ের বলেন, সকাল সাড়ে ৭ টা হতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এই কেন্দ্রে অনেক বৃদ্ধ লোকও ভোট দিতে এসেছে। এসময় কেন্দ্রের বাহিরে কথা হয় কাপ্তাই উপজেলার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হচ্ছে,  আমরা প্রশাসন সহ সকল জনগণের সহযোগিতা পাচ্ছি, ইনশাল্লাহ কাপ্তাইয়ে দিনশেষে ধানের শীষের বিজয় হবে।  এদিকে এদিন সকাল ১০ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ এবং ভোটারের উপস্থিতি ছিল অনেক। এসময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: হোসেন বলেন, সকাল ১০ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩ শত ৫০।  এদিকে সকাল সাড়ে ১০.৪৫ এ কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হয় এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু তালেব এর সাথে। তিনি বলেন, সকাল ১০. ৪৫ পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৩ শত ৫৫।  এই কেন্দ্রে মোট ভোটার ২২ শত ৬৬। কাপ্তাই  উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রুহুল আমিন এবং উপজেলা  নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  কাপ্তাই উপজেলার   ২২ টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা হতে ভোট গ্রহন শুরু হয়েছে। উপজেলার  ৫ টি ইউনিয়নে মোট  ভোটার ৫০ হাজার ৯ শত ৫৯ জন, তৎমধ্যে পুরুষ ভোট ২৬ হাজার ৪ শত ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫ শত ১৮ জন। ২২ টি ভোট কেন্দ্রে ১০০ টি পুলিং বুথে ২২ জন  প্রিসাইডিং অফিসার  ৯৯ জন   সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ শত  ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।। ছবির ক্যাপশন: কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ভোটারদের লাইন এবং বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ বছর বয়সী প্যারালাইসিস রোগী মনোয়ার বেগম নাতির কোলে করে ভোট
📘 ফেসবুক ▶️ ইউটিউব