চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্যের কড়া পাহারা।

প্রকাশিত: 11 Feb 2026, 18:11
চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্যের কড়া পাহারা রিপোর্ট জাহিদ হাছান চট্টগ্রাম প্রতিনিধী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগর ও জেলা মিলিয়ে বিভিন্ন বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র‌্যাব, এপিবিএন, আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীগুলো। নির্বাচনের আগের দিন আজ বুধবার চট্টগ্রাম নগরীতে ছিল তুলনামূলক শান্ত পরিবেশ। কাতালগঞ্জ, চকবাজার, কলেজ রোড, জামালখান, কাজিরদেউড়ি, লালখানবাজার, এমএম আলী রোড, গোলপাহাড় মোড় ও প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ও মানুষের উপস্থিতি কম দেখা গেছে। গণপরিবহন সীমিত আকারে চললেও সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যাই বেশি ছিল। শহরজুড়ে ছুটির আমেজ লক্ষ্য করা গেছে। কাজীর দেউড়ি এলাকায় পুলিশকে এবং প্রবর্তক মোড়ে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং যৌথ টহল অব্যাহত রয়েছে। দুপুরে নগরীর এনায়েতবাজার মহিলা কলেজে আয়োজিত এক ব্রিফিংয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ২০টি আসনে র্যা ব-৭ এর পক্ষ থেকে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে ৫০টি টহল দল থাকছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন। তিনি জানান, নির্বাচন কমিশন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন নিরাপদ করতে কাজ করছে র্যা্ব। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। র্যা ব-৭ গত দেড় বছরে ১০৬টির বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ৫০টির বেশি অস্ত্র রয়েছে। একই সময়ে হত্যা মামলার আসামিসহ ৩৫০ জনের বেশি সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ জানান, মহানগরী ও জেলা মিলিয়ে প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মহানগরীতে ৫ হাজার ২৬৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও সমন্বিত টহল জোরদার করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, সব সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। সব বাহিনীর মধ্যে সমন্বয় এবারের নির্বাচনে নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।
📘 ফেসবুক ▶️ ইউটিউব