ফুলতলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ।
ফুলতলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ
মোঃ সুমন মিয়া
জেলা প্রতিনিধি (খুলনা)
খুলনার ফুলতলা উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দৈনিক ফুলতলা প্রতিদিন-এর অনুসন্ধান ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) ভোর আনুমানিক ৫টার সময় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত রাতুল ভুঁইয়া কাদের (৩১), পিতা: লিটু ভুঁইয়া, গ্রাম: দামোদর ভুঁইয়াপাড়া, থানা: ফুলতলা, জেলা: খুলনা আলকা গ্রামের জবেদা রাইচ মিলের পাশে ভুক্তভোগী নারীর নিজ ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ধর্ষণের শিকার নারী আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে নিজে বাদী হয়ে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তারিখ: ১০/০২/২০২৬ খ্রি.
